আধ্যাত্মিক
রাজধানী নামে খ্যাত বিভাগীয় শহর সিলেটের পুণ্যভূমিতে যে ক’জন খ্যাতিমান
মনীষীর আবির্ভাব হয়েছে, তাদের মধ্যে আল্লামা আবদুল লতিফ চৌধুরী ফুলতলী রহ:
অন্যতম। ইসলামের প্রতি তার অগাধ বিশ্বাস ও জীবনভর ইসলামের খেদমতের
স্বীকৃতিস্বরূপ জনগণ তার জীবদ্দশায় শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন হিসেবে
তাকে কুদওয়াতুস সালেকিন, জুবদাতুস আরেফিন, রঈসউল কোরবা ওয়াল মুফাসসিরিন,
উসতাজউল মুহাদ্দিসিন, আয়নায়ে জামালে আহমদী প্রভৃতি লকব ও খেতাবে বিভূষিত
করেন।
Tuesday, September 3, 2013
Sunday, September 1, 2013
হজের জন্য প্রস্তুতি
হজ আরবি শব্দ। যার অর্থ ইচ্ছা করা। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরআন ও হাদিস অনুসারে নিয়ম-কানুন মেনে নির্দিষ্ট সময়ে পবিত্র কাবা শরিফ ও সংশ্লিষ্ট স্থানগুলো পরিভ্রমণ (তাওয়াফ) করা এবং বিশেষ প্রার্থনা করা। বুখারি শরিফের হাদিসে উল্লেখ করা আছে, আল্লাহ ও তাঁর রাসূল (সা.)-এর ওপর পূর্ণ ঈমান ও বিশ্বাস, নামাজ, জাকাত, রোজা ও হজ হচ্ছে ইসলামের প্রধান পাঁচটি স্তম্ভ। আর পবিত্র হজ পালন হচ্ছে ইসলামের এ স্তম্ভগুলোর অন্যতম। কোরআনের পবিত্র সূরা আল ইমরান ও সূরা বাকারার মাধ্যমে হজকে আর্থিক ও শারীরিক সামর্থ্যবানদের জন্য ফরজ করা হয়েছে। হাদিস গ্রন্থ বুখারি শরিফ ও মুসলিম শরিফসহ সহিহ সব হাদিসেও ফরজ হজের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। তবে দৈহিক অসুস্থতা ও আর্থিক দৈন্যমুক্ত ব্যক্তির জন্য হজ একবারই ফরজ করা হয়েছে।
Thursday, January 17, 2013
Subscribe to:
Posts (Atom)

